ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

একদিনে সংক্রমণের রেকর্ড ছাড়িয়েছে ভারত

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ জানুয়ারি, ২০২২,  6:18 PM

news image

গত ২৪ ঘণ্টায় দেশটিতে তিন লাখ ৩৭ হাজার ব্যক্তির দেহে করোনা শনাক্ত হয়েছে। তবে এরমধ্যেও, আশার বিষয় হলো ভারতে দৈনিক সংক্রমণের হার কমতে শুরু করেছে। যা গতকালের তুলনায় দুই দশমিক সাত শতাংশ কম। আজ শনিবার (২২ জানুয়ারি) সকালে দেশটির স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।এর আগে, করোনা সংক্রমণে যুক্তরাষ্ট্রের পরেই দ্বিতীয় অবস্থানে ছিলো ভারত। সংক্রমণের তীব্রতা কমতে থাকায় শুক্রবার দিল্লিতে কারফিউ শিথিলের সুপারিশ করেছে সরকার। গত ১৪ জানুয়ারি দিল্লিতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের বেশি ছিল।

সংক্রমণের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ৫০ ঘণ্টার কারফিউ জারি করেছিল দিল্লি সরকার। এ মুহূর্তে ভারতে আক্রান্তের হার পাঁচ দশমিক ৪৩ শতাংশ। কোভিড পজিটিভের হার ১৭ দশমিক ৯৪ থেকে ১৭ দশমিক ২২ শতাংশে নেমে এসেছে। এছাড়া, ১০ হাজার ৫০ জন অতিসংক্রামক ধরন ওমিক্রনে আক্রান্ত হয়েছে। এ পরিস্থিতিতে ৯৪ শতাংশ পূর্ণবয়স্ক ব্যক্তি প্রথম ডোজ এবং ৭২ শতাংশ দুটি ডোজই নিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম