ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

একদিনের ব্যবধানে ফের সোনার দামে বড় লাফ

#

নিজস্ব প্রতিবেদক

০৩ মার্চ, ২০২৬,  5:09 PM

news image

দেশের বাজারে একদিনের ব্যবধানে আবারও সোনার দাম বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার (৩ মার্চ) প্রকাশিত সর্বশেষ বিজ্ঞপ্তিতে সোনা ও রুপার নতুন দাম ঘোষণা করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার থেকে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনা ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ৬১ হাজার ৬৮২ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২৪ হাজার ২৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৮৩ হাজার ৫৩৩ টাকায় বেচাকেনা হবে। এর আগে, ২৮ ফেব্রুয়ারি রাতে বাজুস সোনার দাম সমন্বয় করেছিল। তখন ২২ ক্যারেটের সোনার প্রতি ভরি ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা নির্ধারণ করা হয়েছিল। চলতি বছরে এখন পর্যন্ত সোনার দাম দেশে মোট ৩৫ বার সমন্বয় করা হয়েছে, যেখানে দাম ২৩ বার বাড়ানো হয়েছে এবং ১২ বার কমানো হয়েছে। রুপার দামও এক সঙ্গে বাড়ানো হয়েছে। নতুন সমন্বয় অনুযায়ী, ২২ ক্যারেট রুপা ৭ হাজার ১৭৩ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ৮৮২ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৮৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৪ হাজার ৪৩২ টাকায় বিক্রি হবে। চলতি বছরে রুপার দাম দেশে ২১ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১৪ বার দাম বাড়ানো হয়েছে। বাজুস বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে অবশ্যই সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম