ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

এএস রোমাকে ৩-১ গোলে হারিয়েছে এসি মিলান

#

স্পোর্টস ডেস্ক

০৭ জানুয়ারি, ২০২২,  4:47 PM

news image

নয়জনের এএস রোমাকে ৩-১ গোলে হারিয়ে, ইতালিয়ান সিরি আ’র পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান সংহত করেছে এসি মিলান। স্তাদিও জিউসেপ্পে মেয়াজ্জাতে খেলার ৮ মিনিটেই, অলিভিয়ার জিরুর পেনাল্টি গোলে লিড পায় মিলান। ১৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জুনিয়র মেসিয়াস। ৪০ মিনিটে টবি আব্রাহাম ব্যবধান কমালেও,

দ্বিতীয়ার্ধ্বে অভদ্র খেলার খেসারত দিতে হয় রোমাকে। ৮১ মিনিটে মিলানের বড় জয় নিশ্চিত করেন রাফায়েল লিয়াও। অন্য ম্যাচে নাপোলির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে জুভেন্টাস। আলিয়াঞ্জ স্টেডিয়ামে, ২৩ মিনিটে নাপোলিকে এগিয়ে দেন দ্রিস মেরতেনস। ৫৪ মিনিটে জুভেন্টাসকে সমতায় ফেরান ফেদেরিকো কিয়েসা। এতে ২০ ম্যাচ শেষে ৪৫ পয়েন্ট নিয়ে এসি মিলান দ্বিতীয়, ৪০ নিয়ে নাপোলি তৃতীয় ও ৩৫ নিয়ে জুভেন্টাসের অবস্থান পঞ্চম। অপরদিকে এক ম্যাচ কম খেলেই ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ইন্টার মিলান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম