ঢাকা ১৪ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
নির্বাচনের মধ্য দিয়ে সংসদে স্বাভাবিক বিতর্কের সুযোগ তৈরি হয়েছে: তথ্যমন্ত্রী প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে আমরা বেঁচে আছি: পানিসম্পদমন্ত্রী সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদ ফ্লোরে আলোচনা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না’: হানজালা সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত: অর্থমন্ত্রী ঈদের ছুটির আগে শ্রমিকদের সব পাওনা পরিশোধের নির্দেশ শ্রমমন্ত্রীর ১২ দিনে ১৬টি জ্বালানি জাহাজ চট্টগ্রামে, আরও তিনটি পথে নেতাকর্মীদের কঠোর বার্তা দিলের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যার যা দায়িত্ব সঠিকভাবে পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব: প্রধানমন্ত্রী ‘ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে’

এই সরকারের দিন শেষ হয়ে এসেছে: রিজভী

#

নিজস্ব প্রতিবেদক

২৭ এপ্রিল, ২০২২,  3:19 PM

news image

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, অবৈধ সরকার রাতের ভোটে ক্ষমতা ধরে রেখেছে। করোনাকালীন সময়ে রাষ্ট্র থেকে আওয়ামী লীগ সরকার ২৩ হাজার কোটি লুট করেছে। আওয়ামী লীগ সরকার তাঁত শিল্পকে ধ্বংস করেছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের লাগামহীন দাম বাড়িয়েছে। বুধবার (২৭ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদকের আয়োজনে অসহায় ও দুস্থ ২৫শ’ পরিবারের মাঝে ঈদ বস্ত্রসামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন।

র‌্যাবের নিষেধাজ্ঞা নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে ক্ষমতায় এসেছে। তাই র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা ছাড়াতে ভারতের কাছে সহায়তা চাচ্ছে। এই দেশে কোনো গণতন্ত্র নেই। দেশের গণতন্ত্র হত্যা করেছে আওয়ামী লীগ সরকার। এই সরকারের দিন শেষ হয়ে এসেছে। আমরা আন্দোলনের মাধ্যমে খুব দ্রুতই এই স্বৈরাচারী সরকারের পতন ঘটাব। এ সময় বেলকুচি উপজেলা বিএনপির সদস্য নুরুল ইসলাম গোলাম, বিএনপির সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, বেলকুচি উপজেলা বিএনপির সদস্য সচিব বনি আমিনসহ বেলকুচি উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম