ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

এই পার্লামেন্টে বিরোধী দল কি তা দেখিয়ে দেয়া হবে: চুন্নু

#

নিজস্ব প্রতিবেদক

০৩ ফেব্রুয়ারি, ২০২৪,  8:34 PM

news image

জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, যে যতই গালি দিক গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এখন বিরোধী দলীয় নেতা। শনিবার জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তর আয়োজিত দলটির বনানী কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে মহাজোট করার কারণে অনেকেই জাপাকে গৃহপালিত বিরোধী দল বলে। রাজনীতি করতে গেলে সবার সঙ্গে সম্পর্ক থাকা লাগে। জাপা কখনও কারও পারপাস সাফ করে নাই। আমরা সব সময় সরকারের সমালোচনা করেছি। মুজিবুল হক চুন্নু বলেন, এই পার্লামেন্টে বিরোধী দল কি তা দেখিয়ে দেয়া হবে। সরকারের ভুল ত্রুটি ধরে দেয়ার জন্য যা যা করার তাই করা হবে। সংসদে সরকারের সমালোচনা সাহসের সঙ্গে করা হবে। সংসদে জনগণের পক্ষে কথা বলা হবে। যারা নির্বাচন বর্জন করেছে, তারাই জাপার কিছু লোককে উস্কানি দিচ্ছে। সংখ্যা বড় নয়, বড় হলো আন্তরিকতা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম