ঢাকা ০৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
কুয়াকাটা সৈকতকে পরিচ্ছন্ন রাখার বার্তা সম্বলিত সাইনবোর্ড ও ডাস্টবিন স্থাপন ট্রিপল মার্ডার: মানিকগঞ্জে ৫ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন ৮ হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন মিরপুরে একসঙ্গে ২০ ককটেল ও আগুন লাগানোর সরঞ্জাম উদ্ধার আমাদের কাছে সংখ্যালঘু-সংখ্যাগুরু বলে কোনো বিভাজন নেই: ডেপুটি স্পিকার পোশাক শ্রমিকরা কাজে ফেরায় শিল্পাঞ্চলে ফিরছে স্বাভাবিক পরিবেশ শুধু ডিগ্রি অর্জন নয়, নারীদের কর্মজীবনে প্রবেশ করতে হবে: ডা. জুবাইদা ইরান যুদ্ধ ছাড়াও ট্রাম্পের দলের ভরাডুবির পেছনে ৪ কারণ মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

এইচএসসি: সিলেটে স্থগিত পরীক্ষার নতুন রুটিন প্রকাশ

#

নিজস্ব প্রতিনিধি

০৩ জুলাই, ২০২৪,  8:03 PM

news image

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে তৃতীয় দফায় বন্যার কবলে পড়েছে সিলেট বিভাগ। এরই মধ্যে দেশ জুড়ে চলছে এইচএসসি পরীক্ষা। কিন্তু বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগে স্থগিত করা হয় প্রথম চার বিষয়ের পরীক্ষা। এ অবস্থায় স্থগিত হওয়া এ চার বিষয়ের জন্য এইচএসসি ও সমমানের পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করেছে সিলেট শিক্ষা বোর্ড। নতুন রুটিন অনুযায়ী, স্থগিত চারটি বিষয়ের পরীক্ষা আগামী ১৩, ১৮, ২০ ও ২২ আগস্ট অনুষ্ঠিত হবে। আর অন্যান্য বিষয়ের পরীক্ষাগুলো আগের রুটিন অনুযায়ীই অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ চন্দ্র পাল জানান, স্থগিত হওয়া এই চার বিষয়ের পরীক্ষা আগের রুটিনে শুরুর দিকে ছিল। আগের রুটিনে বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ৩০ জুন, ২ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র পরীক্ষা। এছাড়া ৪ জুলাই ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র ও ৭ জুলাই ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এখন বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের জন্য ১৩ আগস্ট, বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্রের জন্য ১৮ আগস্ট, ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্রের জন্য ২০ আগস্ট ও ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্রের জন্য ২২ আগস্ট তারিখ নির্ধারণ করা হয়েছে। সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরও জানান, আগের রুটিনে এই চার বিষয়ের পরীক্ষার পর ৯ জুলাই ছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আবশ্যিক) বিষয়ের পরীক্ষা। এখন পুনর্নির্ধারিত সময়সূচিতে ৯ জুলাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আবশ্যিক) বিষয়ের পরীক্ষা দিয়েই এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে সিলেট বিভাগে। আগের রুটিন অনুযায়ী অন্যান্য বিষয়ের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ার পর ১৩ আগস্ট থেকে স্থগিত হওয়া চারটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, সিলেট শিক্ষা বোর্ডের আওতাধীন চার জেলায় ৩০৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮২ হাজার ৭৯৫ পরীক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষা দিবেন। এর মধ্যে ৩৩ হাজার ৫৯০ জন ছাত্র এবং ৪৯ হাজার ২০৫ জন ছাত্রী। চার জেলায় মোট ৮৭টি পরীক্ষাকেন্দ্র রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম