ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

#

নিজস্ব প্রতিবেদক

১২ সেপ্টেম্বর, ২০২২,  9:26 PM

news image

এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে আগামী ৬ নভেম্বর। বিষয়ভিত্তিক তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৩ ডিসেম্বর। এর পরেই ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। যা শেষ হবে ২২ ডিসেম্বর। এ সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। গত কয়েক বছরে করোনা সংক্রমণের কারণে ধারাবাহিকতা ভেঙে যায়। তার ওপর সিলেটসহ দেশের বেশির ভাগ এলাকায় বন্যা দেখা দেয়। এসব কারণে এসএসসি ও এইচএসসির পরীক্ষা পিছিয়ে যায়। সোমবার (১২ ডিসেম্বর) দুপুর শিক্ষা বোর্ড তাদের নোটিশ পোর্টালে এ সূচি প্রকাশ করেছে। এইচএসসির সময়সূচিতে ১১ দফা বিশেষ নির্দেশনা দেওয়া হয়। এসএসসির মতো এইচএসসি পরীক্ষাও বেলা ১১টায় শুরু হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে শিক্ষার্থীদের। প্রথমে এমসিকিউ (বহু নির্বাচনি) পরীক্ষা হবে। পরে সৃজনশীল বা রচনামূলক অংশের পরীক্ষা দিতে হবে। এমসিকিউ পরীক্ষার সময় ২০ মিনিট পাবে শিক্ষার্থীরা এবং সৃজনশীল অংশের জন্য সময় পাবে ১ ঘণ্টা ৪০ মিনিট। দুটি পরীক্ষার মধ্যে সময়ের কোনো বিরতি থাকবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম