ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

এইচএসসিতে পাসের হারে এগিয়ে কারিগরি বোর্ড

#

নিজস্ব প্রতিবেদক

০৮ ফেব্রুয়ারি, ২০২৩,  2:08 PM

news image

উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় এবার পাসের হার ছাড়াও কমেছে জিপিএ-৫। এ বছর ১১টি বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন। এবার পাসের হার সবচেয়ে বেশি কারিগরি শিক্ষা বোর্ডে ৯৪.৪১ শতাংশ। এছাড়া এবারও ফলাফলে এগিয়ে মেয়েরা। বুধবার (৮ ফেব্রুয়ারি) প্রকাশ করা হয় ২০২২ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল। এদিন দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফলের বিস্তারিত তুলে ধরতে সংবাদ সম্মেলনে আসেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি জানান, এবার সব বোর্ড মিলিয়ে পাসের হার ৮৫.৯৫ শতাংশ। পাসের হার কমেছে ৯.৩১ শতাংশ, যা গতবার ছিল ৯৫.২৬ শতাংশ। এবার সবচেয়ে বেশি পাসের হার কারিগরি বোর্ডে ৯৪.৪১ শতাংশ। এছাড়া ঢাকা বোর্ডে পাসের হার ৮৭.৮৩ শতাংশ, রাজশাহীতে ৮১.৬০, কুমিল্লায় ৯০.৭২, যশোরে ৮৩.৯৫, চট্টগ্রামে ৮২.৯২, বরিশালে ৮৬.৯৫, সিলেট ৮১.৪০, দিনাজপুরে ৭৯.০৮ ও ময়মনসিংহে ৮০.৩১ শতাংশ। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাস করেছে ৯২.৫৬ শতাংশ।  এবার গতবারের তুলনায় মোট জিপিএ-৫ ফাইভ কমেছে ১২ হাজার ৮৮৭। আগের বছর এ সংখ্যা ছিল ১ লাখ ৮৯ হাজার ১৬৯। এবার যা ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন। পাসের হার ও জিপিএ ফাইভে এগিয়ে মেয়েরা। এবারও শূন্য পাস করা শিক্ষা প্রতিষ্ঠানে বেড়ে ৫টি থেকে পৌঁছেছে ৫০টিতে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম