ঢাকা ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন গেজেটের বাইরে থাকা জুলাইয়ে আহতদের স্বীকৃতি দিতে সরকারের নতুন উদ্যোগ ই-রিকশা বিধিমালা সংশোধনে ৯ প্রস্তাব রাজধানীর গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর এবার পাঁচ কোটি টাকা করে বরাদ্দ পাচ্ছেন এমপিরা ঢাকাসহ ১৫ জেলায় তীব্র বজ্রবৃষ্টির আভাস

ঊর্ধ্বমুখী ডলারের দাম, চাল আমদানিতে গতি নেই

#

নিজস্ব প্রতিবেদক

২৩ জুলাই, ২০২২,  4:15 PM

news image

চাল আমদানির খবরের প্রভাব পড়েনি স্থানীয় মোকামে। গত ২ সপ্তাহে কেজিতে চালের দাম বেড়েছে অন্তত ২ টাকা। বিদেশের বাজারেও বাড়তি দাম। ডলারের বিনিময় মূল্য ঊর্ধ্বমুখী হওয়ায় আমদানি কার্যক্রমে তেমন গতি নেই। দশ লাখ টন চাল আমদানির অনুমোদন দেয়া হলেও এসেছে মাত্র ৫১২ টন। আমদানি করা চালের দাম বর্তমান বাজার দরের চেয়ে বেশি হবে, এমন শঙ্কায় অনেকে এলসি খুলছে না। দুই সপ্তাহের ব্যবধানে বিভিন্ন ধরনের চালের দাম বেড়েছে অন্তত ২ টাকা। রাজধানীর কৃষি মার্কেটে ২৮ চাল বিক্রি হচ্ছে ৫৪-৫৫ টাকায়, মিনিকেট ৬৬-৬৮ আর মান ভেদে নাজির শাইল বিক্রি হচ্ছে ৭৫-৮৮ টাকায়। ব্যবসায়ীদের দাবি, আপতত দাম কমার কোনো লক্ষণ নেই। ভারত থেকে প্রতি কেজি মোটা (জাতের স্বর্ণা) চাল আমদানিতে দাম পড়ছে ৪৫-৪৭ টাকা আর চিকন জাতের (শম্পা) চালের দাম পড়ছে ৬৬ থেকে ৬৭ টাকা। স্থানীয় বাজারে মোটা চাল বিক্রি হচ্ছে ৫৪-৫৫ টাকায় আর চিকন চাল ৬৬ থেকে ৬৭ টাকায়। লোকসানের আশঙ্কায় আমদানিতে অনেক ব্যাবসায়ীর আগ্রহ নেই। হিলি স্থলবন্দরের আমদানিকারক দিনেশ পোদ্দার বলেন, ভারতে যদি দাম কমে বা ডলারের মূল্য কমলে চাল আমদানি সম্ভব। আমদানিকৃত চাল বাজারে ছাড়া হচ্ছে কিনা সে বিষয়ে সরকারের তদারকির প্রয়োজন বলেও মনে করেন অনেক ব্যবসায়ী। এতে চালের দাম কমতে পারে বলে মনে করেন তারা। চালের ঊর্ধ্বমুখী বাজার নিয়ন্ত্রণে বেসরকারি পর্যায়ে চাল আমদানির অনুমতি দেয় সরকার। সেই সাথে আমদানি শুল্ক ৬৫ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশে নির্ধারণ করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম