ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক

উয়েফা ফুটবল বোর্ড ছাড়লেন মরিনিয়ো

#

স্পোর্টস ডেস্ক

২৪ জুন, ২০২৩,  5:06 PM

news image

আবারও আলোচনায় হোসে মরিনিয়ো। ইউরোপা লিগের ফাইনালে হারার পর রেফারি অ্যান্থনি টেইলরের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা ও তাকে নিয়ে অপমানজনক ভাষা ব্যবহার করে টাচলাইনে চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন রোমার কোচ। সেই নিষেধাজ্ঞার জের ধরে এবার উয়েফা ফুটবল বোর্ড ছাড়লেন হোসে মরিনিয়ো। এক চিঠিতে উয়েফাকে নিজের সিদ্ধান্তের বিষয়ে জানান অভিজ্ঞ এই কোচ। উয়েফার ফুটবল বিষয়ক প্রধান জোভোনিমির বোবানের কাছে লেখা সেই চিঠিতে মরিনিয়ো বলেন, ‘ফুটবল বোর্ডে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। তবে এই গ্রুপে অংশগ্রহণ থেকে আমি নিজেকে সরিয়ে নিচ্ছি, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।’ উয়েফা ফুটবল বোর্ড হচ্ছে শীর্ষস্থানীয় কোচ ও সাবেক খেলোয়াড়দের নিয়ে গঠিত একটি গ্রুপ। এই বোর্ডের সদস্যরা ফুটবলের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেন। তাদের কাজের আওতায় আছে ফুটবলের আইন ও সূচি। বোর্ডটি কেন ছেড়েছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মরিনিয়ো। কিন্তু চিঠিতে দেওয়া বক্তব্যে প্রমাণ হয় নিষেধাজ্ঞার জের ধরেই এই কাজ করেছেন রোমা কোচ। এই ব্যাপারে চিঠিতে তিনি বলেন, ‘যে বিষয়গুলোতে দৃঢ় বিশ্বাস রেখে আমি এখানে যুক্ত হয়েছিলাম, সেটা আর টিকে নেই। এ কারণে আমি এই সিদ্ধান্ত নেওয়ার বাধ্যবাধকতা অনুভব করেছি। আমি সদয়ভাবে অনুরোধ করছি যে আপনি উয়েফা সভাপতি আলেকসান্ডার সেফেরিনকে আমার সিদ্ধান্তটি জানিয়ে দিন।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম