ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

উড়োজাহাজ বিধ্বস্তে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ ৫ জন নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ জানুয়ারি, ২০২৬,  10:48 AM

news image

ভারতের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে বহনকারী ছোট একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। বুধবার সকালে বারামতি বিমানবন্দরে নামার চেষ্টা করার সময় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এনডিটিভির খবরে বলা হয়েছে, দুর্ঘটনায় অজিত পাওয়ার, উড়োজাহাজের দুই পাইলটসহ পাঁচজন নিহত হয়েছেন। এনডিটিভির খবরে বলা হয়েছে, উড়োজাহাজটি স্থানীয় সময় সকাল ৮টায় মুম্বাই বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এক ঘণ্টা পর বারামতি বিমানবন্দরে অবতরণের সময় এটি বিধ্বস্ত হয়। ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজটি ধ্বংসাবশেষ চারদিকে ছড়িয়ে আছে। পাশাপাশি সেখানে আগুন জ্বলতে এবং ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে। এদিকে দুর্ঘটনাস্থলের কিছু ভিডিও ও ছবিতে বারামতির ওই এলাকায় দুর্ঘটনার পর ব্যাপক অগ্নিশিখা এবং চারদিকে ঘন ধোঁয়া দেখা গেছে। খবর অনুসারে, উড়োজাহাজটি বারামতি বিমানবন্দরে জরুরি অবতরণের চেষ্টা করছিল। তবে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে এটি রানওয়ের কাছাকাছি একটি মাঠে গিয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। ইন্ডিয়া টুডের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পর উড়োজাহাজটির বড় অংশ পুড়ে ছাই হয়ে গেছে। ছবিতে দেখা যায়, উড়োজাহাজটির সম্পূর্ণভাবে ভেঙে চুরমার হয়ে গেছে এবং এর ধ্বংসাবশেষ চারপাশে ছড়িয়ে আছে। অজিত পাওয়ার বারামতীতে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। ঠিক সেই সময়ই এই দুর্ঘটনা ঘটে। তবে ঠিক কী কারণে উড়োজাহাজটি জরুরি অবতরণে বাধ্য হয়েছিল এবং কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে—তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম