ঢাকা ২৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

উড়ালসড়কে ছিনতাই উৎপাত

#

নিজস্ব প্রতিবেদক

১৯ জুন, ২০২৫,  11:04 AM

news image

সরেজমিনে জানা যায়, গাজীপুরগামী যাত্রীবাহী বাস উড়াল সেতুর ওপরে আবদুল্লাহপুর, টঙ্গী বাজার এলাকা, স্টেশন রোড বাটা গেট, চেরাগআলী, কলেজ গেট, গাজীপুরাসহ বেশ কয়েকটি এলাকায় থামলে যাত্রী ওঠানামা করেন।

গাজীপুরে বিআরটিএ প্রকল্পের উড়ালসড়কে ঝুঁকি নিয়ে পার হচ্ছেন শিক্ষার্থী ও পথচারীরা। ট্র্রাফিক ব্যবস্থা না থাকায় সড়ক পার হতে গিয়ে হতাহতের ঘটনা ঘটছে অহরহ। আবার রাতে সড়ক পারাপারে ছিনতাইয়ের কবলে পড়ে সর্বস্ব হারাচ্ছেন মানুষ। সরেজমিনে জানা যায়, গাজীপুরগামী যাত্রীবাহী বাস উড়ালসেতুর ওপরে আবদুল্লাহপুর, টঙ্গী বাজার এলাকা, স্টেশন রোড বাটা গেট, চেরাগআলী, কলেজ গেট, গাজীপুরাসহ বেশ কয়েকটি এলাকায় থামলে যাত্রী ওঠানামা করেন। এসব যাত্রী সড়ক পার হয়ে প্রতিটি পয়েন্টে মাঝপথে অবস্থিত সিঁড়ি দিয়ে নিচে নামেন। এসব যাত্রী একদিকে ঝুঁকি নিয়ে পার হচ্ছেন আবার ছিনতাইয়ের কবলে পড়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। ১৭ মে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় টঙ্গীর বাটা গেট এলাকার উড়ালসড়কে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রঞ্জু (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। স্থানীয় বাসিন্দা মিনহাজ বলেন, সন্ধ্যা ঘনিয়ে এলেই ছিনতাই হয়। এ ছাড়া দিনদুপুরে ছিনতাইকারীদের কবলে পড়ে সর্বস্ব হারাচ্ছেন এলাকাবাসী। রাতের বেলায় পুরো সড়ক ছিনতাইকারীদের দখলে চলে যায়। পুলিশি তৎপরতা না থাকায় একের পর এক ঘটনা ঘটছে। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, ছিনতাইকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। এ ছাড়া উড়ালসড়কে টঙ্গী পশ্চিম ও পূর্ব থানার পক্ষ থেকে ফোর্স বাড়ানো হয়েছে। এ ব্যাপারে ট্রাফিক পুলিশের এসি (দক্ষিণ) মো. আসাদুজ্জামান বলেন, আবদুল্লাহপুর ও চেরাগআলী এলাকায় ট্রাফিক পুলিশ রয়েছে। লোকবল কম থাকার কারণে প্রতিটি এলাকায় ট্রাফিক পুলিশ দেওয়া সম্ভব হচ্ছে না। তবে রাতের বেলায় থানা পুলিশ ডিউটি করছে। সূত্র : বাংলাদেশ প্রতিদিন 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম