ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

উপদেষ্টা পরিষদে শেখ হাসিনার দোসররা আছে, বলার পরও বাদ দেয়া হয়নি: সালাহউদ্দিন

#

নিজস্ব প্রতিবেদক

০৫ ফেব্রুয়ারি, ২০২৫,  2:30 PM

news image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে শেখ হাসিনার দোসররা রয়েছেন, বিএনপি থেকে বলার পরও তাদের বাদ দেয়া হয়নি। এভাবে প্রশাসন থেকে সর্বত্র গুরুত্বপূর্ণ জায়গায় ফ্যাসিবাদের দোসররা বসে আছে। কীভাবে সফল হবে সরকার, তা অনিশ্চিত। বুধবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয় ঐক্য ও বর্তমান বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের এ নেতা আরও অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের গতি শ্লথ। কী সংস্কার করবে, তা বোধগম্য নয়। বিচারবিভাগের একজনেরও জবাবদিহিতা নিশ্চিত করা হয়নি। নিশিরাতের আদালতের কারও বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আওয়ামী লীগের অনেকে জামিনে বের হচ্ছে। সেই নিশিরাতের বিচারকরা জামিন দিচ্ছে। সরকারের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, আইনি পদক্ষেপ না নিয়ে আওয়ামী লীগকে কয়দিন পুলিশ দিয়ে ঠেকিয়ে রাখবেন? সরকার স্ববিরোধী অবস্থানে- এমনটা দাবি করে এ বিএনপি নেতা বলেছেন, আওয়ামী লীগের রাজনীত নিষিদ্ধ করার কথা বললেও সরকার কোনও পদক্ষেপ নিচ্ছে না। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য আওয়ামী লীগের সাংগঠনিকভাবে বিচারের দাবি জানাচ্ছে বিএনপি। বেশি সময়ক্ষেপণের জন্য কোনও কৌশল অবলম্বন করলে জাতি মেনে নেবে না। সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই ঘোষণাপত্র তৈরি করেছে বিএনপি। ছাত্রদের ঘোষণাপত্রের সঙ্গে সমন্বয় করে কীভাবে রাজনৈতিক দলিল হিসেবে সাংবিধানিক ভিত্তি দেয়া যায়, তা নিয়ে চিন্তাভাবনা চলছে। এ নিয়ে তাড়াহুড়ো না করার আহ্বান জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম