ঢাকা ১৩ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর নির্দেশে সড়ছে ঢাকা-আরিচা মহাসড়কের বর্জ্যের ভাগাড় জনগনের সেবা করে আমরা মন জয় করবো, জনগনের পাশে দাঁড়াবো : আমান উল্লাহ আমান বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের নতুন তারিখ ঘোষণা ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী সিলেট সীমান্তে ভারতীয় নাগরিকের গুলিতে বাংলাদেশি যুবক নিহত গ্যাস লাইন মেরামতের সময় অগ্নিকাণ্ডে দগ্ধ ৩ ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা বিশেষ মহলের স্বার্থে আমাকে গ্রেফতার করা হয়েছিল: পরীমণি সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

উপজেলা নির্বাচন: প্রথম ধাপে ভোট পড়েছে ৩৬ দশমিক ১৮ শতাংশ

#

নিজস্ব প্রতিবেদক

০৯ মে, ২০২৪,  3:44 PM

news image

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ১৩৯ উপজেলার ৩৬ দশমিক ১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। আজ বৃহস্পতিবার (৯ মে) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে তিনি এ কথা বলেন। তবে, মো. আলমগীর যখন ওই তথ্য জানান, সে পর্যন্ত মাদারীপুর সদরের গড় ভোটের শতাংশ যোগ করা হয়নি। পরে ইসির নির্বাচনি শাখা জানিয়েছে, মাদারীপুরের ৪৩ শতাংশ ভোট যোগ করে গড় ভোটের হার হয়েছে ৩৬ দশমিক ১৮ শতাংশ। ইসি আলমগীর বলেন, উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে সবচেয়ে কম ভোট পড়েছে কুষ্টিয়া সদর উপজেলায়। সেখানে ভোট পড়েছে ১৭ দশমিক ১১ শতাংশ। সর্বোচ্চ ভোট পড়েছে জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলায়। সেখানে ভোট পড়েছে ৭৩ দশমিক ১৬ শতাংশ। নির্বাচনি শাখা জানিয়েছে, গতকাল বুধবার সারাদেশেরে ১৩৯ ইপজেলায় ভোটগ্রহণ করা হয়েছে। এর মধ্যে ২১ উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে ও ১১৫ আসনে ব্যালট পেপারে ভোটগ্রহণ করা হয়েছে। এর মধ্যে ইভিএমে ৩১ দশমিক ৩১ শতাংশ ভোট পড়েছে। মোট ভোট পড়েছে ৩৬ দশমিক ১৮ শতাংশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম