ঢাকা ০৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

উপজেলা নির্বাচন : প্রথম চার ঘণ্টায় ভোটের হার ২০ শতাংশের কম

#

নিজস্ব প্রতিবেদক

২৯ মে, ২০২৪,  8:17 PM

news image

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ভোটগ্রহণ চলছে। আজ বুধবার (২৯ মে) সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ, চলবে টানা ৪টা পর্যন্ত। ভোট শুরুর প্রথম চার ঘণ্টায় ২০ শতাংশের কম ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। আজ বুধবার (২৯ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিব। জাহাংগীর আলম বলেন, ‘ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে নেটওয়ার্ক জটিলতায় সকালে থেকে অ্যাপসে কোনো তথ্য পাওয়া যায়নি। পরে সরেজমিন তথ্যের মাধ্যমে এই সংবাদ জানা গেছে।’ আজ তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ভোট হওয়ার কথা ছিল। কিন্তু মৃত্যুজনিত ও মামলার কারণে ধাপ পরিবর্তন হয়েছে দুটি উপজেলার, আর পিরোজপুরের ভান্ডারিয়ার তিন পদের সবাই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় এবং ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ২২ উপজেলার ভোট স্থগিত হয়। নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া তথ্য অনুযায়ী, তৃতীয় ধাপে মোট এক হাজার ১৫২ জন প্রার্থী ভোটের লড়াইয়ে রয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩৯৭, ভাইস চেয়ারম্যান ৪৫৬ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৯৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৫৬টি পৌরসভা ও ৮৪১টি ইউনিয়নের দুই কোটি আট লাখ ৭৫ হাজার ১৮৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে ভোটকেন্দ্র রয়েছে সাত হাজার ৪৫০টি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম