ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

উপজেলা নির্বাচন নিয়ে আ. লীগে বিভেদ স্পষ্ট: রিজভী

#

নিজস্ব প্রতিবেদক

০৬ মে, ২০২৪,  2:37 PM

news image

উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামী লীগের মধ্যে বিভেদ স্পষ্ট। জনসর্মথন হারিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপি নেতৃত্ব নিয়ে মাথাব্যথা বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (৬ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধনে একথা বলেন তিনি। রিজভী বলেন, আওয়ামী লীগের কেন্দ্র থেকে আত্মীয়-স্বজনদের উপজেলা নির্বাচনে অংশ নিতে নিষেধ করলেও সবাই তা অমান্য করে দলবেঁধে নির্বাচন করছে। এসময় আওয়ামী লীগকে এখন শূন্য মুড়ির টিন উল্লেখ করে তিনি বলেন, জনসর্মথন হারিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপি নেতৃত্ব নিয়ে মাথাব্যথা। রিজভী আরও বলেন, উন্নয়নের জোয়ারে ভেসেছে বলে দেশের মানুষ খাদ্যপণ্য থেকে শুরু করে গ্যাস-বিদ্যুৎসহ মূল্যস্ফীতির দায়ে অসহায় হয়ে পড়ছে। ব্যাংক খাত ধ্বংস করে দেশকে সরকার অর্থনৈতিক বিপর্যের দিকে এগিয়ে দিচ্ছে। দেশের অর্থনেতিক, রাজনৈতিক ও জনগণের নিরাপত্তাসহ সকল ক্ষেত্রেই আওয়ামী লীগ সরকার ব্যর্থ বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র এই নেতা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম