ঢাকা ১৩ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর নির্দেশে সড়ছে ঢাকা-আরিচা মহাসড়কের বর্জ্যের ভাগাড় জনগনের সেবা করে আমরা মন জয় করবো, জনগনের পাশে দাঁড়াবো : আমান উল্লাহ আমান বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের নতুন তারিখ ঘোষণা ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী সিলেট সীমান্তে ভারতীয় নাগরিকের গুলিতে বাংলাদেশি যুবক নিহত গ্যাস লাইন মেরামতের সময় অগ্নিকাণ্ডে দগ্ধ ৩ ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা বিশেষ মহলের স্বার্থে আমাকে গ্রেফতার করা হয়েছিল: পরীমণি সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

উপজেলা নির্বাচনে সেনাবাহিনী নামানো সম্ভব নয়: ইসি মো. আলমগীর

#

নিজস্ব প্রতিবেদক

৩০ এপ্রিল, ২০২৪,  3:01 PM

news image

উপজেলা পরিষদ নির্বাচনে সেনাবাহিনীর সদস্যদের মাঠে নামানো সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে মাদারীপুরের উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মাদারীপুর জেলার নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। ইসি মো. আলমগীর বলেন, নির্বাচনে নিরাপত্তার জন্যে এদেশে পুলিশ বাহিনী আছে। তারাই নিরপেক্ষ নির্বাচন করতে যথেষ্ঠ। এছাড়াও র‌্যাব, বিজিবি, আনছার, গোয়েন্দা বাহিনী আছে। তারাতো সারাক্ষণই খোঁজ-খবর রাখছে। অনেকে হয়ত জানছেন না, কিন্তু তারা ঠিকই গোপনে তৎপতরা চালাচ্ছে। অনেক সময় পুলিশের লোকজন গোপনে আড়ি পাতেন, যারা নির্বাচনে বিশৃংঙ্খলা করতে পারে তাদের ব্যাপারে পদক্ষেপ নেয়। এ সময় আওয়ামী লীগের দলীয় এমপি, মন্ত্রীর আত্মীয়দের নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়টি নিয়ে বলেন, নির্বাচনে কোন দল কী সিদ্ধান্ত নিলো সেটা আমাদের দেখার বিষয় না। সেটা তাদের দলীয় সিদ্ধান্ত। এখানে নির্বাচন কমিশনের কোনো সমস্যা নেই। আইনের ভেতরে থেকে যেকোনো সিদ্ধান্ত যেকোনো দল নিতে পারেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসন মোহাম্মদ মারুফুর রশীদ খান। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. মাসুদ আলম, জেলা নির্বাচন কর্মকর্তা ও সদর উপজেলা রিটার্নিং কর্মকর্তা আহমেদ আলীসহ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম