ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮ বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস শেষ মুহূর্তে মাছ নিয়ে সাগর থেকে ফেরার পথে জলদস্যুদের হামলা, লুটপাট অস্ত্রের পাশাপাশি প্রযুক্তিও আছে, ইউক্রেনের ফ্রন্টে নেই পর্যাপ্ত সেনা ৪০০ কোটি বছরের রহস্যভেদ করলেন দুই বিজ্ঞানী রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ

উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ বিশ্বকে চমকে দিয়েছে : বিশ্ব ব্যাংক

#

নিজস্ব প্রতিবেদক

১৪ নভেম্বর, ২০২২,  9:50 PM

news image

অসাধারণ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে বলে জানিয়েছেন বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস-প্রেসিডেন্ট মার্টিন রাইজার। সোমবার (১৪ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় বাংলাদেশের এ উন্নয়নকে একটি সফল ঘটনা হিসেবে বর্ণনা করেছেন বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস-প্রেসিডেন্ট। মার্টিন রাইজার বলেন, বাংলাদেশ উন্নয়নের একটি সফল ক্ষেত্র এবং একটি অত্যন্ত চিত্তাকর্ষক অর্জন করেছে। বাংলাদেশ তার উন্নয়নের মাধ্যমে চমক সৃষ্টিকারী দেশগুলোর মধ্যে একটি হয়ে উঠছে। আলোচনায় শেখ হাসিনা বলেন, বাংলাদেশ বিশ্বের সঙ্গে মুক্ত ও স্বচ্ছ সম্পর্ক বজায় রাখতে চায়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের ব্যবস্থা নিতে বিশ্বব্যাংককে অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধের কারণে সমগ্র বিশ্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম