ঢাকা ০৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

উন্নয়নের জন্য এখন একটু যানজট হজম করতে হবে

#

নিজস্ব প্রতিবেদক

১২ অক্টোবর, ২০২৩,  8:30 PM

news image

ঢাকা শহরের অসহনীয় যানজট প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘আমরা উন্নয়ন চাই। কিন্তু উন্নয়নের ব্যথা সহ্য করতে পারি না।’ বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বাংলাদেশ উন্নয়ন সংলাপে এ কথা বলেন তিনি।  এম এ মান্নান বলেন, ‘পাশের দেশ ভারত ও থাইল্যান্ডের ট্রাফিক পরিস্থিতি ভয়াবহ ছিল। কিন্তু এখন নেই। আমাদের সেই সময়টা পর্যন্ত অপেক্ষা করতে হবে।’ তিনি বলেন, ‘উন্নয়নের জন্য এখন একটু যানজট হজম করতে হবে। কিছুদিন পরই এর সুবিধা পাবেন।’ ব্র্যাক ব্যাংক ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় সংলাপের আয়োজন করে সোশ্যাল ইনোভেশন ফর ডেভেলপমেন্ট নামের একটি বেসরকারি সংস্থা। এ অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেন, ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধের প্রভাব পড়ছে জ্বালানি তেলের সরবরাহ ও দামে। এতে দেশের নিত্যপণ্যের বাজার ও সার্বিক মূল্যস্ফীতিতে নতুন করে অস্থিরতা ছড়ানোর শঙ্কা দেখছেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম