ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

উন্নয়নের শুরু আছে, কিন্তু শেষ নেই : আসাদুজ্জামান নূর

#

নিজস্ব প্রতিবেদক

১০ জানুয়ারি, ২০২৪,  2:09 PM

news image

বরেণ্য নাট্যব্যক্তিত্ব, অভিনেতা ও পঞ্চমবারের মতো নির্বাচিত সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেছেন, উন্নয়নের শুরু আছে, কিন্তু শেষ নেই। সুতরাং সেই ধারা অব্যাহত রাখতে হবে। বুধবার (১০ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনে শপথগ্রহণের পর তিনি এ কথা বলেন। নূর বলেন, প্রধানমন্ত্রী এরইমধ্যে দেশবাসীর জন্য নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। তার মধ্যেই নির্বাচিতদের কর্তব্যগুলো বিধান দেওয়া আছে। আমাদের মূল দায়িত্ব হলো প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়া। বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলা। এটাই আমাদের কাজ এবং কর্তব্য। দ্বাদশ জাতীয় সংসদে অনেক চ্যালেঞ্জ আছে জানিয়ে তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের সমস্যা আছে, বেকারত্বের সমস্যা আছে, শিক্ষার মান উন্নয়নের বিষয় আছে, শিল্পোন্নয়নের বিষয় আছে, আমদানি-রপ্তানির ক্ষেত্রে ভারসাম্য বাড়ানোর বিষয় আছে এবং শিল্প সংস্কৃতির বিষয়ে আমাদের অনেক কাজ করার আছে। সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর জোর দিয়ে বাকের ভাই খ্যাত এই অভিনেতা বলেন, তৃণমূল পর্যায়ে সংস্কৃতিটা আরও বাড়ানো এবং শিক্ষার সঙ্গে সংস্কৃতের সমন্বয় ঘটাতে হবে। সবকিছু মিলে আমাদের সামনে অনেক কাজ। উন্নয়নের শুরু আছে, কিন্তু শেষ নেই। সুতরাং সেই ধারা অব্যাহত রাখতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম