ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
যুক্তরাষ্ট্রের সমালোচনা করে ফ্রান্সের দুঃখ প্রকাশ মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি আটক ২০২৬ সালে নতুন ইউটিউব চ্যানেল খুলে আয় করতে যা জানা জরুরি ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৮ ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কমিটি চলন্ত ট্রেনের ছাদে যুবককে ছুরিকাঘাত, টাকা-মোবাইল ছিনতাই ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়নপত্র বিক্রি শুরু আজ চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে জাস্টিন ট্রুডো আজ ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় আজ সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

উত্তরে হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় বিপাকে জনসাধারণ

#

নিজস্ব প্রতিনিধি

১৭ জানুয়ারি, ২০২৩,  4:52 PM

news image

দেশের বিভিন্ন স্থানে কুয়াশা ও তীব্র শীতে দুর্ভোগে জনজীবন। কুড়িগ্রামে আবারও বেড়েছে ঘন কুয়াশার দাপট, শুরু হয়েছে মৃদু শৈত্য-প্রবাহ। কুড়িগ্রামে আবারও বেড়েছে ঘন কুয়াশার দাপট, শুরু হয়েছে মৃদু শৈত্য-প্রবাহ। গত দু’দিন কিছুটা শীত কম পড়লেও আজ মঙ্গলবার ভোর থেকে আবারও ঘন কুয়াশায় ঢেকে গেছে চারদিক। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.১ ডিগ্রি সেলসিয়াস। এদিকে, পঞ্চগড়ে চলছে মৃদ্যু শৈতপ্রবাহ। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৯ ডিগ্রীতে ওঠানামা করছে। মঙ্গলবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেতুঁলিয়ায় ৯.৪ ডিগ্রী সেলসিয়াস।

দিনাজপুরে আজ আবারও তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। এতদিন কুয়াশার দাপট রাতে সীমাবদ্ধ থাকলেও আজ থেকে বেড়েছে কুয়াশা ও শীতের তীব্রতা। মেহেরপুরে ৯.৯ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তীব্র শীতে কাজের সন্ধানে শহরে আসা শ্রমজীবি মানুষরা কাজ না পেয়ে ফিরে যাচ্ছেন। মাঘের হাড় কাপানো শীতে স্থবির হয়ে পড়েছে চুয়াডাঙ্গার জনজীবন। গত কিছুদিন তাপমাত্রা কিছুটা বাড়লেও গতকাল সোমবার থেকে তাপমাত্রা আবার কমতে শুরু করেছে। গত রবিবার চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫.০ ডিগ্রী সেলসিয়াস, সেটি কমে আজ মঙ্গলবার সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.৯ ডিগ্রী সেলসিয়াস। পাশাপাশি জেলায় চলছে মৃদু শৈত্য প্রবাহ। এছাড়া তীব্র শীতে কৃষকের ধান, গম ও আলু রোপন ব্যাহত হচ্ছে। যার ফলে চলতি মৌসুমে ফলন বিপর্যয়ের আশংকা কৃষকের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম