ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬ খেলাপি ঋণের ৭২ শতাংশ দুর্বল ১০ ব্যাংকে ডেঙ্গুর লাগামহীন প্রকোপ এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ ২০২৯ সাল পর্যন্ত চলতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পের উপদেষ্টাদের সতর্কবার্তা রেলের প্রধান আয়ও থমকে গেছে ইঞ্জিনসংকটে

উত্তরায় ফ্লাইওভারে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

#

নিজস্ব প্রতিবেদক

০৮ ফেব্রুয়ারি, ২০২৪,  5:33 PM

news image

রাজধানীর উত্তরা পূর্ব থানার জসীমউদ্দীন ফ্লাইওভারের ওপর বাসের ধাক্কায় অজ্ঞাত এক যুবক (৩৮) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালের দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামসুল আলম। তিনি জানান, ওই ফ্লাইওভারের ঢালে আমরা ডিউটি করছিলাম। এসময় লোক মাধ্যম জানতে পারি ফ্লাইওভারের ওপরে এক ব্যক্তি দুর্ঘটনায় আহত হয়ে রাস্তায় পড়ে আছেন। পরে ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ওই যুবককে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, ঘটনাস্থলের আশেপাশের লোকদের জিজ্ঞাসা করে ওই যুবকের পরিচয় আমরা জানতে পারিনি। সম্ভবত ওই যুবকটির পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিল। এ সময় কোনো বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। প্রযুক্তির সহায়তায় ওই যুবকের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম