ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

উত্তরখানে পানির ট্যাংক থেকে ২ শ্রমিকের মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

২৮ মে, ২০২৩,  1:12 PM

news image

রাজধানীর উত্তরখান এলাকার একটি নির্মাণাধীন ভবনের পানির রিজার্ভ ট্যাংক থেকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। রবিবার (২৮ মে) সকাল ১০টার দিকে উত্তরখানের বাবুর্চিমারি মোড় এলাকার ওই ভবনের পানির ট্যাংক থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয় বলে জানান, ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা ইসলাম। তিনি জানান, সকাল ১০টার দিকে খবর পেয়ে উত্তরখানের বাবুর্চিমারি মোড় এলাকায় একটি নির্মাণাধীন ভবনের নিচতলায় পানির রিজার্ভ ট্যাংক থেকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবুল কালাম জানান, ধারণা করা হচ্ছে, কাজ করতে গিয়ে দুই শ্রমিক পানির রিজার্ভ ট্যাংকে পড়ে মারা যান। উদ্ধারকৃতদের নাম-ঠিকানা জানার চেষ্টা চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম