ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

উত্তপ্ত পিএসজির ড্রেসিং রুম

#

স্পোর্টস ডেস্ক

১৩ ফেব্রুয়ারি, ২০২৩,  4:18 PM

news image

কঠিন সময় পার করছে পিএসজি। চলতি বছর ১০ ম্যাচ খেলে ৪টিতেই হেরেছে তারা। বাদ পড়েছে সুপার কাপ থেকে। সবশেষ মোনাকোর বিপক্ষে ৩-১ গোলে হারের পর ড্রেসিং রুমের পরিবেশ আর স্বাভাবিক থাকেনি। ফরাসি সংবাদমাধ্যম লে’কিপের জানায়, ম্যাচশেষে পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লুইস কাম্পোসের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করেন নেইমার। খেলায় আগ্রাসী মনোভাব না দেখানো খেলোয়াড়দের ওপর চটে যান কাম্পোস। কিন্তু নেইমার তা মানতে পারেননি। ক্ষেপে গিয়ে পর্তুগিজ ভাষায় দু-চার কথা শুনিয়ে দেন কাম্পোসকে।

তাতে যোগ দেন পিএসজি অধিনায়ক ও নেইমারের স্বদেশি মার্কিনিওসও। মোনাকোর বিপক্ষে নেইমার নিজেও খুব একটা ছন্দে ছিলেন না। ইনজুরির কারণে এদিন খেলেননি লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। তাই আক্রমণভাগের গুরুদায়িত্বটা ছিল তার ওপরই। তবে খেলার বিভিন্ন সময় বল না পেয়ে সতীর্থদের প্রতি তার ক্ষোভ, হতাশা ছিল প্রকাশ্যে। বেশ কয়েকজনের ওপর সমালোচনাসূচক শব্দও ব্যবহার করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। যার অন্যতম শিকার হুগো একিতিকি। আগামী মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোয় বায়ার্ন মিউনিখে বিপক্ষে নামবে পিএসজি। তবে ড্রেসিং রুমের এই অশান্ত পরিবেশ ম্যাচে নেতিবাচক প্রভাব ফেলবে কি না তা সময়ই বলে দেবে। দুঃসময় চললেও ২৩ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষে আছে ক্রিস্তফ গালতিয়েরের শিষ্যরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম