ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

উড়োজাহাজের ময়লার পলিথিনে মিলল ৮ কেজি স্বর্ণ

#

নিজস্ব প্রতিবেদক

৩০ এপ্রিল, ২০২২,  3:39 PM

news image

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে ময়লার পলিথিনের মধ্যে থাকা ৮ কেজি ১২০ গ্রাম ওজনের স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস। শনিবার (৩০ এপ্রিল) শারজাহ থেকে আসা বিএস-৩৪৬ ফ্লাইট থেকে এসব সোনা উদ্ধার করা হয়। চোরাচালান রোধে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার তথ্যের ভিত্তিতে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ বিমানবন্দরে নজরদারি বাড়ায়।

ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর বলেন, সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট ঢাকায় আসে। সেখানে ময়লা ফেলার পলিথিন থেকে সোনার বার উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম