ঢাকা ২১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু ‘ফুয়েল পাস’ অ্যাপে তেল মিলবে আরও ১৯ জেলায় জাপানে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি সৌদি আরবে বসবাস করা ২২০০০ রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল চালু করা হবে : বাণিজ্যমন্ত্রী হামের টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার: প্রতিমন্ত্রী টুকু আলোচনা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিল ইরান এসএসসি পরীক্ষা ঘিরে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী সাপাহারে মাদ্রাসা ছাত্রকে বেধড়ক পিটালেন শিক্ষক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারলে মব ভায়োলেন্স দূর হবে: প্রধানমন্ত্রী

উখিয়া ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে এক রোহিঙ্গা নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২৩ জুন, ২০২২,  1:55 PM

news image

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ শাহ (৪০) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। বুধবার (২২ জুন) রাতে বালুখালী মধুর ছড়া এলাকার ১৭ নম্বর রোহিঙ্গা শিবিরের এ ব্লকে এ ঘটনা ঘটে। মোহাম্মদ শাহ বালুখালী মধুর ছড়া এলাকায় ১৭ নম্বর ক্যাম্পে বসবাস করতেন। তিনি ওই ক্যাম্পের মৃত আব্দুল আলীর ছেলে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকে রাত সাড়ে ৮টার দিকে দুর্বৃত্তরা মোহাম্মদ শাহকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। তিনি বলেন, এ ঘটনার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এপিবিএন পুলিশের সহায়তায় ক্যাম্পে অভিযান চালাচ্ছে পুলিশ। এ ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে বলেও জানান ওসি মোহাম্মদ আলী। নিহত মোহাম্মদ শাহর স্ত্রী সাজেদা বেগম কক্সবাজার সদর হাসপাতালে জানান, মোবাইলে কথা বলতে বাড়ি থেকে বের হয়ে পাশের দোকানে যান তার স্বামী। এ সময় হঠাৎ কিছু অপরিচিত লোক এসে তাকে গুলি করে পালিয়ে যান। প্রসঙ্গত, চলতি মাসে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে একজন মাঝিসহ তিন জন রোহিঙ্গা খুন হয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম