ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

উখিয়ায় ২০ হাজার ইয়াবাসহ কারবারি আটক

#

নিজস্ব প্রতিনিধি

১১ মে, ২০২৫,  4:58 PM

news image

কক্সবাজারের উখিয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ এক কারবারিকে আটক করেছে ৬৪-বিজিবি (উখিয়া ব্যাটালিয়ন)। বিজিবি সূত্র জানায়, শনিবার (১০ মে) রাতে হোয়াইক্যং বিওপির টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৮ এর নিকটবর্তী কোনাপাড়া এলাকায় মিয়ানমার সীমান্ত দিয়ে কয়েকজনকে অনুপ্রবেশ করতে দেখে চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় টহল দল ধাওয়া করে একজনকে আটক করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যায়। আটক ব্যক্তির নাম মোজাম্মেল হোসেন (২৬)। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লালু ইসলামের ছেলে। পরে তার পরনের লুঙ্গির ভেতরে প্যাঁচানো একটি প্যাকেট থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ৬৪-বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক আসামি ও উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসহ টেকনাফ থানায় মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম