ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম : রিজভী দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী এমপি নজরুলের বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রী মরিয়মের বাবার মামলা

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মাঝিকে কুপিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

০৫ মার্চ, ২০২৫,  4:37 PM

news image

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ নূর নামের এক রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  মঙ্গলবার (৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে তারাবির নামাজ পড়ে বাড়ি যাওয়ার পথে এই হামলা চালানো হয়।  নিহত মোহাম্মদ নূর  উখিয়ার ২০ নং রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করে স্থানীয় রোহিঙ্গাদের বরাতে জানান,  তারাবির নামাজ পড়ে নিজ বাড়িতে ফেরার পথে ৫/৬ জনের একদল দুর্বৃত্ত আকস্মিক মোহাম্মদ নূরের উপর হামলা চালায়। তাকে গলা ও মাথায় এলোপাতাড়ি কোপানো হয়। মৃত্যু নিশ্চিত হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।  এর আগে ২০২৪ সালেও তাকে কুপিয়ে হত্যাচেষ্টা করেছিলো সন্ত্রাসীরা। ব্যক্তিগত শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। মরদেহ উদ্ধার করে রাতেই উখিয়া থানায় নেয়া হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম