ঢাকা ১৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প চাকরি ফিরে পেতে ঢাকায় বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান কর্মসূচি চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

উখিয়ায় দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষ, গুলিতে বৃদ্ধ নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০১ এপ্রিল, ২০২৩,  8:29 PM

news image

কক্সবাজারে উখিয়ার আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তারের জেরে দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক রোহিঙ্গা বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন এক শিশু। শুক্রবার (৩১ মার্চ) রাত ২টায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ৮-ডব্লিউ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের এ ঘটনা ঘটে। নিহত ছৈয়দ আলম (৬১) উখিয়ার বালুখালী ৮-ডব্লিউ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের ই-ব্লকের বাসিন্দা মৃত মোহাম্মদ কাশিমের ছেলে। আহত তাইফুর (১২) উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের ডি-ব্লকের নুরুল আমিনের ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে উখিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, মধ্যরাতে উখিয়ার বালুখালী ৮-ডব্লিউ নম্বর আশ্রয় শিবিরে রোহিঙ্গাদের অজ্ঞাত সন্ত্রাসী দুদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তাদের এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলে এক রোহিঙ্গা বৃদ্ধ নিহত এবং এক শিশু গুলিবিদ্ধ হয়। খবর পেয়ে এপিবিএন পুলিশ ও উখিয়া থানা পুলিশের পৃথক দুটি দল ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা পালিয়ে যান। পরে মৃতদেহ এবং এক শিশুকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। আহত শিশু উখিয়ার কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোহিঙ্গা আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এদিকে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে হয়েছে বলে জানান শেখ মোহাম্মদ আলী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম