ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ সিভিল সার্জন ডা. আব্দুস সালামের নভেম্বরের মাঝামাঝি স্থানীয় সরকার নির্বাচন শুরু: ইসি মাছউদ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার রায় কাল ঢাকার দুই প্রান্তকে যুক্ত করতে আসছে নতুন মেট্রোরেল লাইন উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার এশার নামাজ পড়ে ফজরে এসে মুসল্লিরা দেখেন মসজিদ বিলীন পদ্মায় ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ঈশ্বরদীতে রিকশাচালককে গুলি করে হত্যা, আটক ৩

#

নিজস্ব প্রতিনিধি

১৪ জানুয়ারি, ২০২৩,  8:07 PM

news image

পাবনার ঈশ্বরদীতে রিকশাচালক মামুন হোসেনকে গুলি করে হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঈশ্বরদী পৌর সদরের শৈলপাড়া মহল্লার আনোয়ার উদ্দিন (৩৫), আকরাম হোসেনের ছেলে ইব্রাহিম হোসেন (২৬) এবং শহিদুল ইসলামের ছেলে সাকিবুর ইসলাম সাকিব (১৭)। শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয় চত্বরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার আকবর আলী মুন্সী। তিনি বলেন, গত ৪ জানুয়ারি রাতে ঈশ্বরদীর পশ্চিম টেংরি এলাকায় ভুটভুটির সঙ্গে সংঘর্ষে পিকআপের সামনের গ্লাস ভেঙে যায়। ক্ষতিপূরণ আদায় নিয়ে স্থানীয়দের সঙ্গে সুজনের কথা কাটাকাটি হয়। তিনি তা ফোনে দুলাভাই আনোয়ার উদ্দিনকে জানান।

পরে নিজের লোকজন নিয়ে ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তিনি। এসময় আনোয়ারের গুলিতে রিকশাচালক মামুন মারা যান।ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় গত তিনদিনে অভিযান চালিয়ে ঈশ্বরদীর আরামবাড়িয়া থেকে আনোয়ার, পাকশী থেকে ইব্রাহিম এবং রাজশাহীর চারঘাট থেকে সাকিবকে গ্রেপ্তার করে। সেই সঙ্গে হত্যায় ব্যবহৃত পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার আনোয়ারের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় চুরি, মাদক ও মারামারির চারটি মামলা রয়েছে। এছাড়া ইব্রাহিম হত্যায় নিজের দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন তিনি। উল্লেখ্য, গত ৪ জানুয়ারি রাতে তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির জেরে রিকশাচালক মামুনকে গুলি করে হত্যা করের আনোয়ার। এই ঘটনায় আহত হন দুজন। পরে নিহতের মা লিপি আক্তার বাদী হয়ে চারজনকে নামীয় ও অজ্ঞাতনামা আরো তিন-চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। পরিপ্রেক্ষিতে র‌্যাব অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় এক নম্বর আসামি পৌর কাউন্সিলর ও স্থানীয় যুবলীগ নেতা কামাল উদ্দিন এবং তার ভাতিজা হৃদয় হোসেনকে গ্রেপ্তার করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম