ঢাকা ১৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল মুন্সীগঞ্জে ১১ যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নারী নিহত রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা পুশইনে বিএসএফকে সহায়তা করা ৭ বাংলাদেশি আটক প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসছে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গঠনে ভূমিকা রাখবে ছাত্রদল একনেকে সাত হাজার তিন কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না: তথ্যমন্ত্রী দিল্লির বিমানবন্দরে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে মুখ খুললেন তথ্য উপদেষ্টা

ঈশ্বরদীতে বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত রুশ নাগরিকের লাশ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

১৩ জুন, ২০২২,  10:14 AM

news image

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত ইভানভ এনটন (৩৫) নামে এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত গভীর রাতে উপজেলার সাহাপুরের নতুনহাট মোড়ে রূপপুর প্রকল্পের বিদেশিদের জন্য নির্মিত আবাসন প্রকল্প গ্রিনসিটি বহুতল ভবনের একটি কক্ষের লিফটের সামনে থেকে ওই রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়। ইভানভ ঈশ্বরদীর রূপপুর প্রকল্পে ‘রোসেম’ নামে একটি বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ছিলেন। বেশকিছু দিন আগে তিনি রোসেমে যোগ দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ৯টার দিকে হঠাৎ অসুস্থ বোধ করেন এভানভ।

এ সময় তিনি গ্রিনসিটি আবাসিক ভবনের ১২ তলায় একটি কক্ষের লিফটের সামনে বেশ কয়েক বার বমি করেন। এর কিছুক্ষণ পর লিফটের সামনে তাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন তার এক সহকর্মী। খবর পেয়ে পুলিশ ও গ্রিনসিটি প্রকল্পসহ সংশ্লিষ্টরা ছুটে আসেন। পরে প্রকল্পের ভেতরের চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন। গভীর রাতে ঈশ্বরদী থানা পুলিশ গ্রিনসিটি ভবন থেকে মরদেহটি উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠায়। সোমবার (১৩ জুন) সকালে রূপপুর প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস মুঠোফোনে জানান, ইভানভ রূপপুর প্রকল্পে রোসেম নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। গ্রিনসিটি প্রকল্পের মাধ্যমে তিনি রোববার রাতেই ইভানভের মরদেহ উদ্ধারের কথা শুনেছেন। তবে কি কারণে ওই রুশ নাগরিকের মৃত্যু হয়েছে সে বিষয়ে তিনি এখনো নিশ্চিতভাবে কিছু জানাতে পারেননি। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেখান থেকে মরদেহ আসার পরপরই রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী রুশ দূতাবাসের মাধ্যমে মরদেহ তাদের দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম