ঢাকা ১৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মনোহরদীতে ডাকাতির রহস্য উন্মোচন, লুণ্ঠিত মালামালসহ জড়িত ডাকাতদের গ্রেফতার ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদালতের আদেশের বিরুদ্ধে হরতাল ডাকা যাবে না প্রেমের নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ‘স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ প্রধানমন্ত্রীর ফেনী সফরের নতুন তারিখ ঘোষণা ‘ঘুষ.সাইট’ নির্মাতার অভিযোগ নিয়ে দুই কর্মচারীকে শোকজ করা কর্মকর্তা বদলি বামনায় গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা ঠাকুরগাঁও সীমান্তে গুলি করে বাংলাদেশিকে হত্যা বাড্ডায় মাস্ক-হেলমেট পরে ঘরে ঢুকে গুলি

ঈশ্বরদীতে ইয়াবাসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

#

নিজস্ব প্রতিনিধি

১৯ নভেম্বর, ২০২২,  6:23 PM

news image

পাবনার ঈশ্বরদীতে হত্যা ও মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরে আলম সিদ্দিকী মিল্টন (৪০) কে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৮শ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। আটককৃত আসামি মিল্টন ঈশ্বরদী পৌর এলাকার আমবাগান ফেরদৌস কলোনী মহল্লার মৃত আব্দুর রহিমের ছেলে। শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যায়  ঈশ্বরদী উপজেলার মুলাডুলি রেলগেট এলাকা থেকে তাকে আটক করে ঈশ্বরদী থানাধীন পাকশী পুলিশ ফাঁড়ির সদস্যরা। আটককৃত আসামি মিল্টন ২০১২ সালে নাটোরের বড়াইগ্রাম থানায় আঙ্গুরা আবেদীন কে অপহরণ করে হত্যা, লাশ গুম, টাঙ্গাইলের মির্জাপুর থানার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী। এছাড়া ঈশ্বরদী থানায় তার বিরুদ্ধে চারটি মামলার গ্রেফতারী পরোয়ানা মূলতবী আছে। সে দীর্ঘ দিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিল। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে দুই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ঐ আসামিকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম