ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি চাহিদার চেয়ে ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি সার মজুদ

ঈদ যাত্রায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৪

#

নিজস্ব প্রতিবেদক

২০ এপ্রিল, ২০২৩,  4:28 PM

news image

ঢাকা-মাওয়া এক্স‌প্রেসও‌য়ে না‌মে প‌রি‌চিত জা‌তির‌ পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। বৃহস্পতিবার সকালে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। সংঘর্ষে বাসের বডির কিছু অংশ ভেঙে চুরে ট্রাকের সঙ্গে আটকে যায়-সমকাল  মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিনা ফেরদৌস এ তথ্য নিশ্চিত করে জানান, এক্সপ্রেসওয়ের ষোলঘর এলাকায় একটি বাস ও একটি ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। পরে স্থানীয় হাসপাতালে ও ঢাকায় নেওয়ার পথে আরও ২ জনের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে ৭ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিলেন পুলিশের এর কর্মকর্তা। পরে শ্রীনগর থানার ওসি মো. আমিনুল ইসলাম ৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে ২ জন ও পরে হাসপাতালে নেওয়ার পরে আও ২ জন মারা যান। আর তিনজনের অবস্থা আশঙ্কাজনক। হাসারা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাকির হোসেন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ১০ জনকে ঢাকা ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে দুর্ঘটনার কারণে সড়কের দক্ষিণ প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনের চেষ্টা করা হচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম