ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন মহাখালীতে ককটেল বিস্ফোরণ, আটক ৩ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী

ঈদ উপলক্ষে সাময়িক বন্ধ থাকবে মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস

#

২৫ জুন, ২০২২,  11:49 AM

news image

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কলকাতা থেকে ঢাকা পর্যন্ত চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি বন্ধ থাকবে। একইসঙ্গে কলকাতা থেকে খুলনাগামী বন্ধন এক্সপ্রেস এবং পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ঢাকাগামী মিতালী এক্সপ্রেসও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের রেল মন্ত্রণালয়ের তরফে এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আগামী ৭ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত কলকাতা-ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস এবং কলকাতা-খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস চলাচল বন্ধ থাকবে। অন্যদিকে, ৬ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে নিউ জলপাইগুড়ি-ঢাকা-নিউ জলপাইগুড়ি মিতালী এক্সপ্রেস ট্রেন চলাচল। এই সময়কালে ভারত বা বাংলাদেশ কোনো প্রান্ত থেকেই এই ট্রেনগুলি চলাচল করবে না। জানা গেছে, বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে ভারতের রেল মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠানো হয়েছিল, তাতে অনুরোধ করা হয়েছিল ঈদুল আজহা উপলক্ষে ওই ট্রেনগুলো যেন আপাতত সাত দিনের জন্য বন্ধ রাখা হয়। সেই প্রেক্ষিতে ভারতীয় রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ট্রেনগুলো না চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এই সময় শেষ হওয়ার পর ফের ট্রেনগুলো দুই দেশের মধ্যে যাতায়াত করবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম