ঢাকা ০৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক চলাচল বন্ধ

#

নিজস্ব প্রতিবেদক

২১ মার্চ, ২০২৪,  6:07 PM

news image

ঈদের আগের তিনদিন ও পরের তিনদিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী। বৃহস্পতিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে সড়কপথে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করার লক্ষ্যে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এসব কথা বলেন তিনি। সচিব বলেন, ঈদে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন ও নিরাপদ যাতায়াতে ঈদের আগের তিনদিন ও পরের তিনদিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। মহাসড়কে সংস্কারকাজ ঈদের সাতদিন আগেই শেষ করতে হবে বলেও এসময় জানান তিনি। নুরী বলেন, এবারের ঈদে যানজটের জন্য মহাসড়কগুলোর সম্ভাব্য ১৫৫টি স্পট চিহ্নিত করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম