ঢাকা ০৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ, গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়া

#

নিজস্ব প্রতিবেদক

২২ জুন, ২০২৪,  6:11 PM

news image

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বেড়েছে ঢাকাগামী যানবাহনের চাপ। শনিবার (২২ জুন) সকাল থেকেই যাত্রীদের ভিড় দেখা গেছে সড়কের বিভিন্ন বাস টার্মিনালে। গণপরিবহনের পাশাপাশি মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপভ্যানে গন্তব্যে যাচ্ছে লোকজন। যাত্রা পথের মতো ফিরতি পথেও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করছেন যাত্রীরা। সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বঙ্গবন্ধু সেতু পূর্ব পার, এলেঙ্গা, টাঙ্গাইল বাইপাস, রাবনা বাইপাস, করটিয়া, গোড়াই, মির্জাপুরসহ বিভিন্ন বাসস্ট্যান্ডে যাত্রীদের ব্যাপক ভিড়। সেই তুলনায় গণপরিবহন মিলছে কম। ঈদ যাত্রার মতো ফিরতি পথেও যে যেভাবে পারছেন গন্তব্যে যাচ্ছেন। এদিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও কোথাও যানজট নেই। তবে বৃষ্টির কারণে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার দুই লেন সড়কে যানবাহনের ধীরগতি রয়েছে। সড়কের বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন রয়েছে। এলেঙ্গায় কথা হয় যাত্রীদের সঙ্গে। তারা জানান, বাসে বেশি ভাড়া চাওয়া হচ্ছে। তারপরও কাঙ্ক্ষিত বাস মিলছে না। আসার সময়ও বেশি ভাড়া দিয়ে আসতে হয়েছে যাওয়ার সময়ও একই অবস্থা। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মোহাম্মদ সাজেদুর রহমান জানান, সড়কে ঢাকাগামী যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে। মানুষ যাতে নির্বিঘ্নে গন্তব্যে যেতে পারে সে লক্ষ্যে পুলিশ কাজ করে যাচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম