ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

ঈদের ছুটি শেষে অফিস খুলছে আজ

#

নিজস্ব প্রতিবেদক

১২ জুলাই, ২০২২,  4:34 PM

news image

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে অফিস খুলছে। মঙ্গলবার (১২ জুলাই) অফিস খুললেও চলতি সপ্তাহে অফিস-আদালতে থাকবে ঈদের আমেজ। অনেকেই ঈদের ছুটির সঙ্গে নিয়েছেন বাড়তি ছুটি। ফলে আগামী রোববারের আগে অফিস-আদালতে স্বাভাবিক অবস্থা ফেরার সম্ভাবনা কম। সোমবার (১১ জুলাই) সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনের ছুটি শেষ হচ্ছে। মঙ্গলবার থেকে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার খুলবে। রোববার (১০ জুলাই) সারাদেশে উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা।

ঈদ উপলক্ষে ৯, ১০ ও ১১ জুলাই (শনিবার, রোববার ও সোমবার) সরকারি সাধারণ ছুটি। ঈদের ছুটির আগে দিন ছিল শুক্রবার সাপ্তাহিক ছুটি। এর আগে গত বৃহস্পতিবার ছিল ঈদের আগে শেষ কর্মদিবস। সেই হিসেবে টানা চার দিন ঈদের ছুটি শেষে আজ অফিস খুলছে। যদিও সপ্তাহের শুরুতে ঈদ হওয়ায় পুরো সপ্তাহই ছুটির আমেজে কাটার সম্ভাবনা দেখছেন অনেকেই। ঈদুল আজহা উপলক্ষে ৮ থেকে ৯ জুলাই পর্যন্ত ৬৫ লাখ ৭৮ হাজার ৮৬৬ জন মানুষ ঢাকা ছেড়েছিল। ঢাকার বাইরে যাওয়া সিমের হিসাব দিয়ে এমনটি জানিয়েছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। রোববার (১০ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানান তিনি। গত ঈদুল ফিতরে এই সংখ্যা ছিল প্রায় ৮৬ লাখ। তবে এই হিসাব গড়ে জনপ্রতি সিমের সংখ্যায় ধরা হয়েছে। ১৮ বছরের নিচে কেউ এই হিসেবের মধ্যে পড়ে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম