ঢাকা ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ, এবারও অনলাইনে বিক্রি শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নিলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ঋণখেলাপি ও দ্বৈত নাগরিক প্রার্থীদের বিষয়ে ইসি এখন তদন্ত করতে পারে: সুজন জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান ডিএমপি কমিশনারের পদ থেকে অব্যাহতি নিলেন সাজ্জাত আলী মশার যন্ত্রণা থেকে নগরবাসীকে দ্রুত স্বস্তি দিতে কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী চলতি বছরের ফিতরার হার নির্ধারণ খাল খনন কর্মসূচি একটি বিপ্লব: পানিসম্পদ মন্ত্রী বাংলাদেশ থেকে মুরগি-ডিম নেবে না সৌদি আরব

ঈদের ছুটিতে সড়কে ঝরেছে ১৬৯ প্রাণ: বিআরটিএ

#

নিজস্ব প্রতিবেদক

২৪ জুন, ২০২৫,  4:35 PM

news image

গত ঈদুল আজহার ছুটির সময় মোট ১১ দিনে সারাদেশে ১৫০টি সড়ক দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সড়ক পরিবহন নিয়ন্ত্রক সংস্থ্যা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। সংস্থাটি আরও জানায়, এসব দুর্ঘটনায় ১৬৯ জন মানুষ মারা গেছেন। একই সঙ্গে আহত হয়েছেন ২৯৮ জন মানুষ। বিআরটিএ’র অপারেশন শাখা থেকে পাওয়া প্রতিবেদনে বিষয়টি জানা গেছে। সেখানে বলা হয়েছে, গত ৪ থেকে ১৪ জুন পর্যন্ত সড়ক ও মহাসড়কে সংঘঠিত সড়ক দুর্ঘটনার আলোকে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। বিআরটিএ’র বিভাগীয় অফিসের মাধ্যমে সারাদেশের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান সংগ্রহ করা হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়। এসবের মধ্যে ঢাকা বিভাগে ৪৪টি দুর্ঘটনায় ৪৬ জন নিহত ও ৮৮ জন আহত হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২২টি দুর্ঘটনায় ২৪ জন নিহত ও ৫৪ জন আহত হয়েছেন; রাজশাহী বিভাগে ১১টি দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ২১ জন আহত হয়েছেন; খুলনা বিভাগে ২৫টি দুর্ঘটনায় ২৫ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছেন; বরিশাল বিভাগে ১০টি দুর্ঘটনায় ১০ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন; সিলেট বিভাগে ৫টি দুর্ঘটনায় ৭ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন; রংপুর বিভাগে ১৩টি দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ২৯ জন আহত হয়েছেন এবং ময়মনসিংহ বিভাগে ২০টি দুর্ঘটনায় ২৫ জন নিহত ও ৩৮ জন আহত হয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম