ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

ঈদের ছুটিতে রাজধানীর নিরাপত্তায় ডিএমপির নির্দেশনা

#

নিজস্ব প্রতিবেদক

০৭ জুলাই, ২০২২,  5:01 PM

news image

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করাসহ ঢাকা মহানগরীর সব বিপণিবিতান, প্রাতিষ্ঠানিক ও ব্যক্তির টাকা লেনদেন ও পরিবহণে মানি এস্কর্ট ব্যবস্থা প্রবর্তনের পাশাপাশি সব লঞ্চ ও বাস টার্মিনালকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে তারা। ঈদকে উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে নানা নির্দেশনাও দিয়েছে ডিএমপি। ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঈদুল আজহার ছুটিতে বিভিন্ন প্রতিষ্ঠানের নিরাপত্তায় নির্দেশনা দেওয়া হয়। নিরাপত্তাজনিত নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানিয়ে বলা হয়, নিজস্ব প্রতিষ্ঠান/আবাসন/অ্যাপার্টমেন্ট/বিপণিবিতানগুলোতে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সিকিউরিটি গার্ডের ডিউটি জোরদার করতে হবে এবং যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে দিনরাত ২৪ ঘণ্টা নজরদারির ব্যবস্থা রাখতে হবে। একইসঙ্গে ওই সিকিউরিটি গার্ডের ডিউটি তদারকির জন্য মার্কেট মালিক সমিতি বা ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনকে তদারকি কমিটি করে দিনরাত পালাক্রমে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের ব্যক্তিগত প্রাক-পরিচিতি পুলিশের মাধ্যমে যাচাই করার ব্যবস্থা করার কথ বলা হয়। নির্দেশনায় প্রতিষ্ঠান, বিপণিবিতান অথবা আবাসনকে সিসি ক্যামেরার আওতায় আনার কথা বলা হয়েছে। ভিডিও হার্ড ডিস্কে ঠিকমতো রেকর্ড হচ্ছে কি না, তা নিয়মিত পরীক্ষা করতে পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানের সব কর্মকর্তা ও কর্মচারীকে একসঙ্গে ছুটি না দিয়ে একটি অংশকে দায়িত্ব পালনে নিয়োজিত রাখতে পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে দায়িত্বরত গার্ড এবং প্রতিষ্ঠানের কাছে নিকটস্থ থানা, সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং পুলিশ কন্ট্রোলরুমের মোবাইল এবং ল্যান্ড ফোনের নম্বর রাখার কথা বলা হয়েছে। যে কোনো দুর্ঘটনা বা অপরাধ সংঘটনের আশঙ্কা তৈরি হলে দ্রুত তা পুলিশকে জানানোর কথা বলা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম