ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

ঈদের ছুটিতেও চলবে মেট্রোরেল

#

নিজস্ব প্রতিবেদক

১৭ এপ্রিল, ২০২৩,  10:49 PM

news image

ঈদুল ফিতরের ছুটিতেও মেট্রোরেল চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুধু ঈদের দিন সকাল ৮টার পরিবর্তে মেট্রোরেল চলবে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ঈদের পরের দিন থেকে আগের মতো সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেট্রোরেল চলবে এবং প্রতি সপ্তাহের মঙ্গলবার বন্ধ থাকবে। সেক্ষেত্রে ১০ মিনিটের পরিবর্তে মেট্রোরেল চলবে ২০ মিনিট পরপর। উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শ্যাওড়াপাড়া ও আগারগাঁও স্টেশনে থামবে মেট্রোরেল। সোমবার (১৭ এপ্রিল) রাজধানীর ইস্কাটনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন ডিএমটিসিএলের এমডি এমএএন সিদ্দিকী।  এমএএন সিদ্দিকী বলেন, মেট্রোরেল থেকে এখন পর্যন্ত আয় সাত কোটি ৩৩ লাখ টাকা। তিনি আরও বলেন, আসছে জুলাই থেকে মেট্রোরেল লাইন-৬ এর মতিঝিল অংশের পারফরম্যান্স পরীক্ষা শুরু হবে। ডিসেম্বর মধ্যে মতিঝিল অংশ পুরোপুরি চালু করার  লক্ষ্যে কাজ চলছে। এছাড়াও তিনি জানান, জুলাই থেকে এমআরটি-৫ নর্দান রুটের কাজ শুরু হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম