ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা ঈদে মিলাদুন্নবীর ছুটি পাবেন না যারা আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ হাইতিতে সশস্ত্র গ্যাংয়ের হামলায় নিহত অন্তত ৪৭ চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞা ‘লোকদেখানো’ দাবি মার্কিন সিনেটরের ঝিনাইদহে সড়কে প্রাণ গেল শ্রমিক নেতার কক্সবাজারে প্যারাবন নিধন মামলায় সাতজনের কারাদণ্ড

ঈদের আগে যেভাবে সংগ্রহ করবেন নতুন টাকা

#

নিজস্ব প্রতিবেদক

২০ এপ্রিল, ২০২২,  10:46 AM

news image

ঈদের আনন্দে নতুন মাত্রা যোগ করতে এবছর ২৩ হাজার কোটি টাকার নতুন নোট ৩২টি ব্যাংকের মাধ্যমে গ্রাহকের হাতে তুলে দেয়া হবে। ঈদ মানেই আনন্দ আর সেই আনন্দে বাড়তি মাত্রা যোগ করে নতুন টাকা। তাই ঈদের আগে নতুন টাকা সংগ্রহে ব্যাংকগুলোর সামনে থাকে গ্রাহকের দীর্ঘ লাইন। আসছে ঈদুল ফিতরে সাধারণ মানুষের চাহিদা বিবেচনায় আগামী ২০ এপ্রিল থেকে নতুন টাকা সরবরাহ করবে বাংলাদেশ ব্যাংক। এবার ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের নোট মিলিয়ে প্রতিজন সর্বোচ্চ ১৮ হাজার টাকা নিতে পারবেন।

বাংলাদেশ ব্যাংক বলছে, গ্রাহকের চাহিদা মেটাতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে পর্যাপ্ত নতুন নোট দেয়া হবে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম জানান, এ বছর মোট ২৩ হাজার কোটি টাকা সরবরাহ করা হবে।দেশের প্রায় সব শাখার মাধ্যমে নতুন টাকা সরবরাহের কথা জানান ব্যাংক নির্বাহীরা। বুথগুলোতেও নতুন নোট রাখার প্রতিশ্রুতি দেন তারা। এবিবির সাবেক সভাপতি সৈয়দ মাহবুবুর রহমান জানান, দেশের প্রায় সব শাখার মাধ্যমে নতুন টাকা সরবরাহ করা যাবে। এছাড়া বুথগুলোতেও রাখা হবে নতুন টাকা। আগামী ২৮ এপ্রিল পর্যন্ত সারা দেশে ৩২টি ব্যাংকের মাধ্যমে গ্রাহকদের কাছে নতুন নোট সরবরাহ করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম