ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

ঈদুল ফিতরে মিলতে পারে টানা ১০ দিনের ছুটি

#

নিজস্ব প্রতিবেদক

২৩ ফেব্রুয়ারি, ২০২৬,  9:50 PM

news image

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ ছুটির সুযোগ সৃষ্টি হয়েছে। নির্ধারিত ছুটির সঙ্গে অতিরিক্ত নৈমিত্তিক ছুটি যুক্ত করতে পারলে টানা ১০ দিনের অবকাশ উপভোগ করা সম্ভব হবে। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ (শনিবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। চলতি বছরের ঈদুল ফিতর উপলক্ষে মোট পাঁচ দিনের সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে। এ ছুটি শুরু হবে ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে এবং চলবে ২৩ মার্চ (সোমবার) পর্যন্ত। এর আগে ১৭ মার্চ শবে কদরের সরকারি ছুটি রয়েছে। ১৮ মার্চ (বুধবার) এক দিনের ছুটি নিতে পারলে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি ভোগ করা যাবে। এদিকে ঈদের পরপরই ২৬ মার্চ (বৃহস্পতিবার) মহান স্বাধীনতা দিবসের সরকারি ছুটি রয়েছে। ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার)। ফলে কেউ যদি ২৪ ও ২৫ মার্চ (মঙ্গলবার ও বুধবার) দুই দিনের নৈমিত্তিক ছুটি নেন, তাহলে ১৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত টানা ১০ দিনের দীর্ঘ অবকাশ কাটানোর সুযোগ পাবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম