ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

ঈদুল আজহা: পশুর হাট তদারকিতে থাকবে মনিটরিং টিম

#

নিজস্ব প্রতিবেদক

২২ জুন, ২০২৩,  11:22 AM

news image

আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর হাট তদারকি করতে  মনিটরিং টিম গঠন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ইজারা প্রদানকৃত কোরবানির হাটগুলোর চুক্তিপত্র ও কার্যাদেশের শর্তাবলি যথাযথভাবে প্রতিপালনসহ কোন অনিয়ম হচ্ছে কি না- সেসব বিষয় তদারকি করার লক্ষ্যে ১৫ সদস্যের এই মনিটরিং টিম গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) ডিএনসিসি সূত্রে বিষয়টি জানা গেছে। ১৫ সদস্যের এই কমিটির আহ্বায়ক করা হয়েছে ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমানকে। এছাড়া কমিটির বাকি সদস্য হিসেবে রাখা হয়েছে ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন খান, ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল মোল্লা, ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন রশীদ, ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইসহাক মিয়া, ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন, ৩৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম, ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম, ৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেনকে কমিটির সদস্য করা হয়েছে। এছাড়া কমিটির আরও সদস্যের মধ্যে রয়েছেন সংরক্ষিত ১ নম্বর সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর হাছিনা বারী চৌধুরী, সংরক্ষিত ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হামিদা আক্তার মিতা, সংরক্ষিত ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহিন আক্তার সাথী, সংরক্ষিত ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকিয়া সুলতানা, ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা এবং ডিএনসিসির জনস্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ লুৎফর রহমান। ডিএনসিসি সচিব মোহাম্মদ মামুন উল হাসান এই ১৫ সদস্যের কমিটি গঠন করে অফিস আদেশ জারি করেন। তিনি জানান, আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় সম্ভব্য ১০টি (১টি স্থায়ী ও ৯টি অস্থায়ী) পশুর হাট স্থাপন করে ইজারা প্রদান করার কার্যক্রম চলমান রয়েছে। এসব ইজারা প্রদানকৃত হাটগুলোর চুক্তিপত্রের শর্তাবলি, কার্যাদেশের শর্তাবলি যথাযথভাবে প্রতিপালনসহ কোন অনিয়ম হচ্ছে কি না, এ বিষয়গুলো সার্বিক তদারকির দায়িত্ব পালন করবেন এই কমিটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম