ঢাকা ১৮ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু ২৩২ রানে অলআউট পাকিস্তান, বাংলাদেশের লিড ৪৬ ভিসি ইস্যুতে ডুয়েট রণক্ষেত্র, আহত ১৫ ড. ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট সৌদি পৌঁছেছেন ৫৯ হাজারের বেশি হজযাত্রী ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকর! জঙ্গল সলিমপুরে নির্মাণ হবে দেশের অত্যাধুনিক কারাগার ঢাকায় ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড, বিভিন্ন স্থানে জলাবদ্ধতা শীর্ষ ১০ ডিজিটাল অর্থনীতির দেশ হতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হটস্পট ৩০ উপজেলায় কমেছে হাম সংক্রমণ

ঈদযাত্রায় ট্রেনের দ্বিতীয় দিনের টিকিট বিক্রি চলছে

#

নিজস্ব প্রতিবেদক

০৪ মার্চ, ২০২৬,  10:36 AM

news image

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিন চলছে বুধবার (৪ মার্চ)। আজ বিক্রি হচ্ছে আগামী ১৪ মার্চের আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট। বাংলাদেশ রেলওয়ে বরাবরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।

সম্প্রতি রাজধানীর রেল ভবনে ঈদযাত্রা উপলক্ষে বিশেষ প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। রেলওয়ের নির্ধারিত সূচি অনুযায়ী-১৩ মার্চের টিকিট বিক্রি হয়েছে ৩ মার্চ, ১৪ মার্চের টিকিট বিক্রি হচ্ছে ৪ মার্চ, ১৫ মার্চের টিকিট বিক্রি হবে ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট বিক্রি হবে ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট বিক্রি হবে ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট বিক্রি হবে ৮ মার্চ, ১৯ মার্চের টিকিট বিক্রি হবে ৯ মার্চ

এছাড়া চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাত্রার টিকিট ট্রেন ছাড়ার আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে। তবে ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন এবং একবারে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। কোনো টিকিট রিফান্ডযোগ্য নয়। ঈদকে সামনে রেখে যাত্রীদের আগাম প্রস্তুতি নিয়ে নির্ধারিত সময়ের মধ্যেই অনলাইনে টিকিট সংগ্রহের পরামর্শ দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম