ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

ইয়াং বয়েজকে গুঁড়িয়ে বার্সার বড় জয়

#

স্পোর্টস ডেস্ক

০২ অক্টোবর, ২০২৪,  4:56 PM

news image

চ্যাম্পিয়নস লিগে শুরুটা একদমই ভালো হয়নি বার্সেলোনার। মোনাকোর কাছে হারতে হয়েছে ২-১ ব্যবধানে। তবে দ্বিতীয় রাউন্ডে এসে জয়ের খাতা খুলেছে তারা। আজ ইয়াং বয়েজকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে হান্সি ফ্লিকের দল। অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের অষ্টম মিনিটেই বার্সাকে এগিয়ে দেন লেভানদোভস্কি। এর আগে অবশ্য বল নিয়ে দারুণ সমন্বয় দেখান রাফিনিয়া ও লামিন ইয়ামাল। ৩৪ মিনিটে ফিরতি শটে রাফিনিয়া নিজেই পান গোলের দেখা। তিন মিনিট পর হেডে ব্যবধান ৩-০ করেন ইনিগো মার্তিনেস। বিরতির পর ছন্দ ধরে রাখে বার্সা। লেভাও আদায় করে নেন দ্বিতীয় গোল। ৫১ মিনিটে মার্তিনেসের ক্রসে ছয় গজ বক্স থেকে হেড করেন তিনি। যা জালে জড়াতে কোনো ভুল করেনি। শেষ সময়ে এসে আত্মঘাতী গোল উপহার পায় বার্সা। এই ম্যাচে মূল অধিনায়ক আন্দ্রে টার স্টেগানকে ছাড়াই খেলেছে স্বাগতিকরা। যে কারণে গোলবার সামলাতে হয়েছে ইনাকি পেনাকে। তবে ইনজুরির কারণে ছিটকে পড়া স্টেগানের অভাব পূরণ করতে পোলিশ গোলরক্ষক ভয়চেক সেজনিকে দলে টেনেছে কাতালানরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম