ঢাকা ০৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

ইসি পিছলে গেলে নতুন বাংলাদেশের স্বপ্ন পিছিয়ে পড়বে: সিইসি

#

নিজস্ব প্রতিবেদক

০২ মার্চ, ২০২৫,  8:13 PM

news image

কোনোক্রমে নির্বাচন কমিশন (ইসি) পিছলে গেলে নতুন বাংলাদেশের স্বপ্ন পিছিয়ে পড়বে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রোববার (২ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ভোটার দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এ এম এম নাসির উদ্দিন বলেন, কোনোক্রমে ইসি পিছলে গেলে নতুন বাংলাদেশের স্বপ্নে পিছিয়ে পড়বে মানুষ। এত মানুষের আত্মাহুতির সঙ্গে বিট্রে করা হবে, যার কারণে পরীক্ষা কঠিন। সিইসি বলেন, এবার নির্বাচন কমিশনের প্রতি মানুষের প্রত্যাশা বেড়ে গেছে। সব রাজনৈতিক দলের চিন্তা এক থাকবে না। রাজনৈতিক দলগুলো যতই বিপরীতমুখী বক্তব্য দেক না কেন সঠিক সময় ঐক্যে পৌঁছাবে বলে বিশ্বাস করি। যদিও সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন প্রশ্নে ঐকমত্য কমিশনের প্রয়োজন আছে বলে মনে করেন না এ এম এম নাসির উদ্দিন। তবে সুষ্ঠু ভোট নিয়ে মানুষের প্রত্যাশা পূরণে সবার সহযোগিতা চেয়েছেন তিনি। ‘১৮ কোটি মানুষের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে ইসি। সব দলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে দায়বদ্ধ থাকা নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে স্বাক্ষর নিতে পারে ঐকমত্য কমিশন’, যোগ করেন সিইসি। তিনি বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ভোটে জেতা যায়। কিন্তু আখেরে নিজের জন্যও ভালো হয় না। দেশের জন্যও ভালো হয় না, দলের জন্যও ভালো হয় না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম