ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে দৈনিক মুক্তখবর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু বাংলাদেশ হ্যান্ডবল দলের কোচের আইফোন ও ক্রেডিট কার্ড চুরি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি জুনে রিসোর্টটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস: ডিজি এবার ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত নিখোঁজের দুই দিন পর ব্যাগে ভরা শিশুর লাশ উদ্ধার শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব: রিজভী রাজধানীর সব হকারকে নিবন্ধনের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক

ইসির সংলাপে মানুষের কোনো আগ্রহ নেই : ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

২২ মার্চ, ২০২২,  10:33 PM

news image

‘ইসির সঙ্গে সংলাপে অনুপস্থিতির সংখ্যা দেখেই বোঝা যায়, এই সংলাপে মানুষের কোনো আগ্রহ নেই’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচন কমিশন যতই সংলাপ করুক তা কোনো কাজে আসবে না। মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, যদি নির্বচনকালীন সরকার নিরপেক্ষ না হয়, ইসির পক্ষে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব না।

তাই আমরা সংলাপে আগ্রহী না। বিএনপির একমাত্র দাবি, নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম বৃদ্ধির জন্য বিএনপি আন্দোলন করছে বলে জানিয়ে মির্জা ফখরুল বলেন, গ্যাসের দাম বৃদ্ধির ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য আরও বাড়বে। নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে আমরা আন্দোলন করলাম এবং ভবিষ্যতেও আন্দোলন করে যাবে। আমরা গ্যাস, পানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সম্পূর্ণ বিরোধী এবং এটা গণবিরোধী উদ্যোগ। তিনি এই গণবিরোধী সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের আহ্বান জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন জিয়া পরিষদের চেয়ারম্যান প্রফেসর ডা. মো. আবদুল কুদ্দুস, মহাসচিব প্রফেসর ড. এমতাজ হোসেনসহ জিয়া পরিষদের নেতাকর্মীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম