ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে দৈনিক মুক্তখবর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু বাংলাদেশ হ্যান্ডবল দলের কোচের আইফোন ও ক্রেডিট কার্ড চুরি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি জুনে রিসোর্টটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস: ডিজি এবার ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত নিখোঁজের দুই দিন পর ব্যাগে ভরা শিশুর লাশ উদ্ধার শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব: রিজভী রাজধানীর সব হকারকে নিবন্ধনের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক

ইসির দাঁত আছে, মব দমনে কামড় দিতে হবে: জাপা মহাসচিব

#

নিজস্ব প্রতিবেদক

১০ জানুয়ারি, ২০২৬,  10:40 PM

news image

নির্বাচন কমিশনের (ইসি) দাঁত আছে, মব দমনে দাঁত দিয়ে কামড় দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতির পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, ইসিকে মব দমন করতে হবে। মব দমন না করে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা নেই। ইসির দাঁত আছে। শুধু দাঁত থাকলে হবে না। দাঁতসহ কামড় দিতে হবে। শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ দলের প্রার্থীদের প্রার্থিতা ফিরে পাওয়ার শুনানি শেষে তিনি এসব কথা বলেন। শামীম হায়দার পাটোয়ারী বলেন, নির্বাচন কমিশনকে পুরো দেশের নিয়ন্ত্রণ করতে হবে। এখন যে সরকার আছে সরকারকে নিয়ন্ত্রণ করতে হবে। মবের কারণে আমাদের অনেক প্রার্থী ছোটোখাটো ত্রুটি দূর করতে পারেননি। দলের প্রার্থীদের মনোনয়ন বিষয়ে জাপা মহাসচিব বলেন, আমাদের দল থেকে ২৪৪ জনকে মনোনয়ন দেওয়া হয়েছিল। এদের মধ্যে ২২৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ৩০ জনের মনোনয়নপত্র বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তারা। ২৫ জনের বেশি আপিল করেছিলেন। আজ প্রথম দফায় চারজনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। একটা পেন্ডিং আছে। বাকিগুলোও আশা করি হবে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম