ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

ইসিতে আপিল শুনানির দ্বিতীয় দিন আজ, প্রথম দিনে ৫২ আবেদন মঞ্জুর

#

নিজস্ব প্রতিবেদক

১১ জানুয়ারি, ২০২৬,  10:43 AM

news image

প্রথম দিনে ৭০টি আপিল শুনানির জন্য নির্ধারিত ছিল। আপিলকারী ও তাদের পক্ষে আইনজীবীরা বৈধতা পেতে যুক্তিতর্ক উপস্থাপন করেন। এতে প্রার্থীতা ফিরে পান ৫১ জন এবং প্রার্থীতা হারান একজন। নতুন করে ৫১ জন প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বীতায় ফিরলেন। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির প্রথম দিন শেষে ৫২টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল মঞ্জুরের সংখ্যা ৫১টি এবং মনোনয়নপত্র গ্রহণের (বৈধ প্রার্থী) বিরুদ্ধে আপিল মঞ্জুরের সংখ্যা একটি। আপিল আবেদন খারিজ হয়েছে ১৫ জনের। তিনজনের আবেদন শুনানি অপেক্ষমান রয়েছে বলে ইসির শুনানি থেকে সচিব আনুষ্ঠানিকভাবে জানান। 

এদিকে, উল্লেখযোগ্যদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কক্সবাজার-২ আসনের প্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ এবং ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। শনিবার (১০ জানুয়ারি) আগারগাঁওস্থ নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পুরো কমিশননের উপস্থিতিতে এ আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। প্রথম দিনে ৭০টি আপিল শুনানির জন্য নির্ধারিত ছিল। আপিলকারী ও তাদের পক্ষে আইনজীবীরা বৈধতা পেতে যুক্তিতর্ক উপস্থাপন করেন। এতে প্রার্থীতা ফিরে পান ৫১ জন এবং প্রার্থীতা হারান একজন।

রবিবার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিল শুনানি চলবে। এদিকে, সারাদেশে রিটানিং কর্মকর্তা ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল করেন। সেই বাতিল সিদ্ধান্তের বিরুদ্ধে পাঁচ দিনে আপিল করেন ৬৪৫ জন। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত এই শুনানি চলবে। শুনানিতে মনোনয়ন ফিরে পাওয়া দলীয় প্রার্থীদের মধ্যে– বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একজন, জামায়াতে ইসলামীর একজন, জাতীয় পার্টির ১৩ জন, ইসলামী ঐক্যজোটের একজন, বাংলাদেশ সুপ্রিম পার্টির দু’জন, খেলাফাত মজলিসের পাঁচজন, ইসলামী আন্দোলনের চারজন, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের একজন, বাংলাদেশ কংগ্রেসের একজন, বিপ্লবী ওয়ার্কার্স পাটির একজন, জাগপার দু’জন, ইসলামিক ফ্রন্টের একজন, এবি পার্টির একজন, বাসদের দু’জন, ইনসিয়াত বিপ্লব বাংলাদেশের একজন। আর স্বতন্ত্র মনোনয়নপত্র দাখিলকারীদের মধ্যে ১৩ জন তাদের প্রার্থীতা ফিরে পেয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম