ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা মালদ্বীপের সৈকতে হলুদ পোশাকে নজর কাড়লেন নয়নতারা ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভে অনড় পিটিআই অর্থনীতি ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে আসছে দুই কার্গো এলএনজি পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ ৭৭ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে ট্রলারডুবি স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু বা শেষ, এখনো মন্ত্রণালয়কে জানায়নি ইসি

ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

#

নিজস্ব প্রতিবেদক

১৩ ডিসেম্বর, ২০২২,  3:19 AM

news image

অনিয়ম তদার‌কিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ব‌লেন, সম্প্রতি ব্যাংক দুটি থেকে বড় অঙ্কের ঋণ জালিয়াতির তথ্য এসে‌ছে। নিয়ম অনুযায়ী যদি কোনো ব্যাংকের বিরুদ্ধে বড় কোনো অনিয়মের অভিযোগ ওঠে তাহলে তা তদার‌কির জন্য বাংলাদেশ ব্যাংক পর্যবেক্ষক নিয়োগ দেয়। দুটি ব্যাংকের বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ ওঠায় আজ (সোমবার) পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হলো। তারা ব্যাংকের পর্ষদের সব সভায় অংশগ্রহণ করবেন। সেখানে কোনো বক্তব্য থাকলে জানাবেন। ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের প‌রিচালক আবুল কালামকে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে নিয়োগ দেওয়া হয়েছে প‌রিচালক মুতাসিম বিল্লাহকে। আবুল কালাম বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক এবং মুতাসিম বিল্লাহ পেমেন্ট সিস্টেম বিভাগের পরিচালক। ‘ব্যাংক দুটির আর্থিক কো‌নো সমস্যা নেই। তাদের তারল্য যথেষ্ট ভালো রয়েছে। তারা নতুন করে ইনভেস্ট করছে। যেসব অভিযোগ উঠেছে তা তদার‌কির জন্য এই ব্যবস্থা’— বলেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। সম্প্রতি বেশ কয়েকটি গণমাধ্যমে বিভিন্ন ব্যাংকের বিরুদ্ধে ঋণ জালিয়াতির অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে প্রায় সাড়ে নয় হাজার কোটি টাকা ঋণের নামে হাতিয়ে নেওয়া হয়েছে বলে কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) এসব অনিয়মের ঘটনা অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম